প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১০:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৩, ৫:১৬ পি.এম
সর্বশ্রেষ্ঠ উন্নয়ন স্মার্ট ভূমি সেবা: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর পৌরসভা চত্বরে ভূমি সপ্তাহ-২০২৩ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময়ে প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেন, মনিরামপুরের সকল মানুষ আজ স্মার্ট ভূমি সেবার সুবিধা পাচ্ছে এতেই আমি আনন্দিত। অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে এই ভূমি সেবা পাওয়াটা আমাদের উন্নয়নের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নয়ন।
মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সার্বিক তত্বাবধানে ও মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আলী হোসেনের সভাপতিত্বে এসময়ে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, তরুণ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাড: বশির আহম্মেদ খান, জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.