প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২১, ১:২৯ এ.এম
হেফাজতের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্ল্যা গ্রেফতার

হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্ল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১ টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকায় নির্মাণাধীন বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া হেফাজত নেতা মুফতি বশির উল্ল্যাহ ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। তবে তিনি মামলার এজহারভুক্ত আসামী নয়।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.