রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ২৩ শে অক্টোবর নগরীর সাহেব বাজার মনি চত্ত্বর থেকে শুরু করে হেতমখাঁ হরিজন পল্লী, রাজাহাতা, গনকপাড়া, ফুদকিপাড়ার প্রতিটি মন্দির পরিদর্শন করেন, সেই সাথে তিনি সবার খোঁজ খবর নেন এবং সবার সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও তিনি আলুপট্টি ক,স গ্রুপের সর্বজয়ী ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ক্লাবের সবার আমন্ত্রণে উপস্থিত হয়ে কেক কেটে পুজোর আনন্দ ও ক্লাবের বর্ষপূর্তি উদযাপন করেন।
এ সময় তার সাথে মহানগর আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.