প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২২, ৭:৩২ পি.এম
নন্দীগ্রামে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

মোঃ আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলাকে অস্থিতিশীল করার লক্ষে বিএনপির ষড়যন্ত্র এবং প্রকাশ্য সভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চলানয় বক্তব্য রাখেন, আ'লীগ নেতা রফিকুল ইসলাম, শফি উদ্দিন, সরফুল হক, স্বপন চন্দ্র, মহসিন আলী, মুকুল হোসেন, শেখ শামীম, আনন্দ কুমার, মামুনুর রশীদ, ফারুক কামাল, বকুল হোসেন, শাহিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোরশেদুল বারী, জুলফিকার আলী, মোখলেছুর রহমান, কালিপদ প্রামানিক, মোজাম্মেল হক, নিকুঞ্জ চন্দ্র, মিজানুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.