
শোকাবহ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে পাকেরহাট সরকারী কলেজ ছাত্রলীগের আয়োজনে অত্র কলেজ হলরুমে এই শোক সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় পাকেরহাট সরকারী কলেজ শাখা ছাত্রলীগ নেতা রিয়াদ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রভাষক বিবেকানন্দ অধিকারী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিটন রহমান লিটু, জারিফ খান জিওন, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহ্বায়ক শেখ নুরজামাল, কলেজ শাখার ছাত্রলীগ নেতা আবির আহমেদ রাব্বি, রাকিব হোসেন, আশিক আহমেদ, আংগারপাড়া ইউনিয়ন শাখা ছাত্রলীগ নেতা নৃপেন রায়, বিজয় শংকর রায়, আসাদ খান, আরিফ, শাকিল, কদরসহ আরো অনেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.