বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর শহর শাখার অন্তর্গত ৭নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ সম্পন্ন হয়েছে।
সম্মেলনে বদরুজ্জামান বাঁধন সভাপতি ও খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
এ উপলক্ষে জামালপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের পুরবী পেট্রোল পাম্প প্রাঙ্গনে বুধবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর শহর শাখার অন্তর্গত ৭নং ওয়ার্ড শাখার আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর শহর শাখার অন্তর্গত ৭নং ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল আলমের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর শহর শাখার আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর শহর শাখার সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সুরুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন খসরু, সদস্য মোঃ হেলাল উদ্দিন, মোছাঃ রাশেদা ফারুকী, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ মসিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল চিশতী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছানয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আহসান জনি, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর শহর শাখার অন্তর্গত ৭নং ওয়ার্ড শাখার সভাপতি আলী আজাদ মোল্লা, সাধারণ সম্পাদক শরিফুল হাসান সুমন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর শহর শাখার যুগ্ম আহ্বায়ক শহীদুর রহমান স্বপন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মোছাঃ নাজমা রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন পিপলু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মিলন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন, বাংলাদেশ যুব মহিলা লীগ জামালপুর শহর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আক্তার আঁখি প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.