
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ।
বোয়ালমারী উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
বুধবার সন্ধ্যায় মিছিলটি পৌরসদরের ডাকবাংলোর সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওয়াবদা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর ফাহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিদুল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রিন্স, পৌর সাংগঠনিক সম্পাদক সাফাত হোসেন বাপ্পি প্রমুখ।
এ সময় পাঁচ শতাধিক নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.