প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ৪:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ৭:০৪ পি.এম
বঙ্গবন্ধুকে হত্যার পিছনে নেতৃত্বদানকারীদের মুখোশ উন্মোচন করতে হবে- এমপি শাওন

রুবেল চক্রবর্তী। তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ তজুমদ্দিন উপজেলা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত তজুমদ্দিন উপজেলা পরিষদ অডিটরিয়ামে শোকাবহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,
বঙ্গবন্ধুকে হত্যার পেছনে নেতৃত্বদানকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। ১৫ ই আগষ্ট পিতৃহত্যার গভীর অপরাধ বোধের সামনে দাঁড় করায় গোটা জাতিকে। বঙ্গবন্ধুর জীবনব্যাপী ভাবনা জুড়ে ছিলো দেশ, মাটি আর মানুষ। বঙ্গবন্ধু পরাধীন জাতিকে কেবল স্বাধীনতা নয় তিনি দিয়েছিলেন মুক্তির পথ। ১৫ ই আগষ্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র।
এর আগে তজুমদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসায় বঙ্গবন্ধু বুক কর্ণার এর শুভ উদ্বোধন করেন এমপি শাওন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক হেলান উদ্দিন সুমন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.