
বাঘারপাড়া সংবাদদাতা: যশোরের বাঘারপাড়ায় দরাজহাট ইউনিয়ন মহিলা যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ছাতিয়ানতলা ইউনাইটেড কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রনজিৎ কুমার রায় এমপি, যশোর জেলা মহিলা যুবলীগের সভাপতি মঞ্জুনাহার সোনালী, সাধারণ সম্পাদক সালমা আলম, যশোর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু , দরাজহাটৎ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, বাঘারপাড়া মহিলা যুব লীগের আহবায়ক সালমা বেগম, যুগ্ম আহবায়ক রনি ভৌমিক।
সম্মেলনে দরাজহাট ইউনিয়ন মহিলা যুবলীগের সভাপতি রিক্তা রানী ও সাধারণ সম্পাদক শাহনাজ পারভীনের নাম ঘোষনা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.