
প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে টাঙ্গাইল শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১জুন (শনিবার) বিকালে থানা পাড়া স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন টাঙ্গাইল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তারিফ আহমেদ সোহাগ,প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব,কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিয়ার কামাল আহমেদ,সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা শিশির দাস,নুরু সিকদার, বিদুৎ, তানভীর, জীবন, মুহিত, অনন্ত, অমিত, নাছির, এরশাদ আলী, বিদিব কুমার দে,কালাম, শাহাদত হাজী প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.