প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২২, ৬:৫৩ পি.এম
ক্ষেতলালে বড়তারা ও তুলসীগঙ্গা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলশীগঙ্গা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ শে ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি"র) ক্ষেতলাল উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম মাষ্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শহিদুল ও তুলসীগঙ্গা ইউনিয়নে সভাপতি ওয়ারেছুল মজিদ কদর সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে।
বড়তারা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হালিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক খালেদুল মাসুদ আঞ্জুমান, যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক জাহেদা কামাল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.