
দিনাজপুরের খানসামা উপজেলায় ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সাফল্যে ও গৌরবের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে খানসামা উপজেলা যুবদলের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবায়দুর মুন্সীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিনসহ ও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন,মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুব শক্তির উত্থানের সূচনা করেছিলেন।
সেদিন তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই দল আজ একটি পরিণত শক্তিতে রূপান্তরিত হয়েছে। নব্বইয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যুবদলের প্রতিটি নেতা কর্মী রাজপথে তেজদিপ্ত ভূমিকায় ছিল।
ঠিক তেমনি আজ দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে জগদ্দল পাথরে মত চেপে বসা ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনেও একই ভূকিমায় অবতীর্ণ আছে। বিএনপির নেতৃত্বে দেশ ও মানুষ বাঁচানোর যে লড়াই চলছে।
সেই লড়াইয়ে যুবদল তাদের অন্তর্নিহিত সংগ্রামী শক্তি দিয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনকে তরান্বিত করবে। তাই সকল ভেদাভেদ ভুলে চলমান আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে সবাইকে সব সময়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.