বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ভয়াবহভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এবং সেটার সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছে সরকার। প্রতিটি ক্ষেত্রে ক্যান্সারের মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, পত্রিকার পাতায় দেখলাম দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। কেন করেছে- তিনি যে ব্যক্তিগুলোকে চিহ্নিত করেছিলেন তারাই নাকি তার বিরুদ্ধে অভিযোগ করেছে। কোনোরকমের সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে অপসারণ করা হয়েছে।
তিনি বলেন, দেশের মানুষকে অধিকার ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি তৈরি করে জনগণের সঙ্গে ফের প্রতারণা করা হচ্ছে। জনগণকে বোকা বানিয়ে ২০১৪- ২০১৮ সালের মতো একটি নির্বাচন কমিশন বানিয়ে এবারও তারা ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, একদলীয় শাসন ব্যবস্থা করতে চায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.