
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে (লোহাগড়া ও নড়াইল সদরের আংশিক) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নড়াইল সদর ৬নং ওয়ার্ড বিএনপি।
৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের নড়াইল জেলার সভাপতি মোঃ উজ্জল খানের নেতৃত্বে এ সময়ে বিএনপির বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগে উপস্থিত হয়ে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ আলম খান সজল। এসময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের নড়াইল জেলা কমিটির উপদেষ্টা মিলন মল্লিক, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাজ, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান চঞ্চল সহ একাধিক নেতাকর্মী।
নড়াইল বাঁধাঘাটের নির্বাচনী অফিস থেকে শুরু করে রুপগন্জ বাজার এলাকায় সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন উপস্থিত নেতাকর্মীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.