এস এম তাজাম্মুল, মণিরামপুরঃ যশোরের বৃহত্তর উপজেলা ১৭ ইউনিয়নের মণিরামপুরে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাংগঠনিক ভাবে আসন্ন সংসদ নির্বাচনের আগে থেকেই জনপ্রিয়তার জানান দিতে ও সংসদীয় আসন যশোর ৫(মণিরামপুর) এলাকার মফস্বল পর্যায়ে বিএনপির আঞ্চলিক পর্যায়ে ক্লিন ইমেজের নেতাকর্মীদের সংগঠিত করতে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন তার কাউন্সিলিংয়ের ধারা অব্যাহত রেখেছেন।
এক পৌরসভা ও ১৭টি ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন তার সাংগঠনিক দক্ষতায় ভীত শক্ত করতে সংসদীয় এলকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়,আলোচনা সভা,সৌজন্য স্বাক্ষাত,পথসভা সহ উপজেলা বিএনপির ধারাবাহিক কাউন্সিংয়ের অংশ হিসেবে ১২ নং শ্যামকূড় ইউনিয়নের ফকির রাস্তা মোড় আঞ্চলিক বিএনপি'র কার্যালয় উদ্বোধন পরবর্তী এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে শ্যামকুড় ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.