প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৩২ পি.এম
মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল, জনতার ঢল

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে স্থানীয় মসজিদের ঈমামের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,মণিরামপুর পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাই সহ বিভিন্ন অংগসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
দোয়া মাহফিলের লক্ষ্যনীয় বিষয় ছিলো, নেতাকর্মীদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমান সাধারণ মানুষের উপস্থিতি বিভিন্ন গনমাধ্যমকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে। এমনকি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনের দিকে রাস্তার উপরে দাড়িয়ে, বসে দু'হাত তুলে মোনাজাত করতে দেখা যায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে। কয়েকজন ভ্যান চালক'কে মোনাজাত করতেও দেখা যায় মণিরামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির এ দোয়া মাহফিলে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.