প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২২, ১১:১৮ পি.এম
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় সেচ্ছাসেবকলীগের সম্মেলন

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশিদ ফরাজী।
বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম।
সম্মেলনে আনারস প্রতীক নিয়ে ৭৯ ভোটে জয়ী হয়ে ২য় বারের মতো মাটিরাঙ্গা পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত হোসেন। সাধারণ সম্পাদক পদে চশমা প্রতীক নিয়ে ৭২ ভোটে জয়ী হয়েছেন মো. এরশাদ হোসেন শাহীন। সাংগঠনিক পদে সিলেকশনে জয়ী হয়েছেন মোঃ কাজী মহিন উদ্দিন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.