পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বছরের সেরা আবিষ্কার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি সোমবার নিজের সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর বেগম জিয়া করেছেন বিএনপি মহাসচিব স্বপ্নে দেখেই এমন কাল্পনিক বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা ইদানীং এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন, এটিও সেই দিবা স্বপ্নেরই অংশ।
মিথ্যাচার বিএনপির ধর্ম এটি সবাই জানে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তবে দিনদুপুরে নির্জলা মিথ্যাচারের একটি নতুন রেকর্ড এটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.