দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময় বহিষ্কার করা জাতীয় পার্টির (জাপা) নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যেসব নেতা সংগঠন থেকে বহিষ্কার হয়েছিল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন, কুমিল্লার লুৎফর রেজা খোকন, আলমগীর কবির মজুমদার, যশোরের মুফতি নুরুল আমিন, সিরাজগঞ্জের মোক্তার হোসেন, হিলটন প্রামাণিক ও আবদুল জলিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.