লাতিফুল আজম,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জাতীয় পার্টিকে ত্বরান্বিত করতে মহিলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে কিশোরীগঞ্জ সরকারী বালিকা উ”চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক রেহেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা জাতীয় পার্টির সদস্য ও নীলফামারী মহিলা জাতীয় পার্টির আহবায়ক তৌহিদা জ্যোতি,কিশোরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম, জেলা জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব শারমিন বেগম,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন প্রমূখ। সভার উদ্বোধন করেন,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ
চেয়ারম্যান রশিদুল ইসলাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.