মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজার থেকে শুরু করে হাসাডাঙ্গা মাঠপাড়া অভিমুখ হয়ে ফকির রাস্তা বাজারে (১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণসংযোগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর - ৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যাড.গাজী এনামুল হক, জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলার আমির অধ্যাপক ফজলুল হক, শ্যামকুড় ইউনিয়নের জামায়াতে আমির মাওলানা এজাহার আলী, শ্যামকুড় ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাক্তার মোঃ মনিরুজ্জামান মনি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মণিরামপুর পৌর শাখার সভাপতি মোঃ ইসতিয়াক ইবনে জামান, উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনিরামপুর উপজেলা সহকারি সেক্রেটারি মোঃ সাইদুর রহমান সাঈদ আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.