
হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট থেকে অব্যাহতি দেয়া অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসানকে সদস্য (আইন বিষয়ক) পদে পুনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকালে এরশাদ ট্রাস্টের প্যাডে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ স্বাক্ষরিত ও লিখিত নোটিশের মাধ্যমে তাকে পুনর্বহাল করা হয়।
কাজী রুবায়েতের কাছে পাঠানো পত্রে উল্লেখ করা হয়, বুধবার ২৬ অক্টোবর অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে পুনর্বহাল করে প্রেসিডেন্ট পার্কের তত্ত্বাবধায়ক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।।
যা অবিলম্বে কার্যকর হয়েছে বলেও জানানো হয়।
ট্রাস্টের সদস্য হিসেবে কাজী রুবায়েতের পুনর্বহাল ও প্রেসিডেন্ট পার্কের তত্ত্বাবধায়ক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান সম্পর্কিত চিঠি এরইমধ্যে এরশাদ ট্রাস্টের সব সদস্যদের কাছে পাঠানো হয়েছে।
এরআগে গত ২৮ সেপ্টেম্বর এরশাদ ট্রাস্টের সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.