প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২২, ৭:২০ পি.এম
দেশের মানুষ সরকারকে বঙ্গোপসাগরে ফেলবে

আওয়ামীলীগ দেশে তেলের সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে দিয়েছে। তেলের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন হবেনা। বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে উৎপাদন ও সকল কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে দেশে খাদ্য সংকট দেখা যাবে। এমন অবস্থায় শ্রীলঙ্কার আশঙ্কা দেখা দিয়েছে। শ্রীলঙ্কার মানুষ সেদেশের মন্ত্রী ও সরকারকে নদীতে ফেলেছে, এদেশের মানুষ অল্প দিনের মধ্যে সরকারকে বঙ্গোপসাগরে ফেলবে। এমন মন্তব্য করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।
শনিবার(৬ আগষ্ট) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার পাশে অনুষ্ঠিত উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী।
এসময় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা,সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক মিন্টু।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.