
আগামীকাল ০৮ অক্টোবর (রবিবার) ২০২৩ ইং রাঙ্গুনিয়ায় মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল (স্নাতক) ও গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ মধ্যম শাখার ব্যবস্থাপনায় তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসা ময়দানে সকাল ১০টায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজিমুশশান রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত হবে।
উক্ত কনফারেন্সে ছদারত করবেন হুজুর কেবলা আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মাজিআ), প্রধান মেহমান হুজুর কেবলা পীরে বাঙাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ) ও প্রধান বক্তা শাহজাদা হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ (মাজিআ)।
উল্লেখ্য যে, তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল(স্নাতক) মাদ্রাসা ময়দানে এসময় পুরুষ বায়আত করাবেন এবং দুপুর ১২ টায় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে মহিলা বায়আত করাবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.