জুমার দিন বা শুক্রবার সপ্তাহের সেরা মহিমান্বিত দিন। এদিনকে বলা হয় ‘ইয়াওমুল জুমা’। মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ এই দিনটি। তাই মুসলমানরা এ দিনে উওম কাপড় পরিধান করে সকল দুনিয়াবি কাজ পরিহার করে বিশেষ ইবাদতে ব্যস্ত থাকেন কারণ এ দিনে মহান আল্লাহ মুমিনবান্দাদের দোয়া কবুল করেন।
তবে জুমার দিনে দোয়া কবুল হওয়ার সময়ের ব্যাপারে ৪৫টি মতামত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হলো, 'আসরের নামাজের পর থেকে মাগরিব' পর্যন্ত দোয়া কবুলের সময়। আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূল (সা.) বলেন, জুমার দিনের কাঙ্ক্ষিত সময় হলো আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.