ঠাকুরগাঁও প্রার্থনা ও শোক সভা গত বছর ২০২১ সালে শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজার সময় মিথ্যা ধর্ম অবমাননার দায়ে দুষ্কৃতিকারীদের হামলায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক স্বর্গীয় মানিক চন্দ্র সাহা - সহ
আত্মাদানকারী সকল সনাতনী বীরদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের
আটগ্যালারী হরিবাসর মন্দিরে জেলা যুব মহাজোটের আয়োজনে এই শোক সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক জয় মহন্ত অলক, সদস্য সচিব উত্তম কুমার রায়, সদর উপজেলা যুব মহাজোটের আহ্বায়ক অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র রায়, পৌর যুব মহাজোটের সদস্য সচিব অতুল মহন্ত, জেলা ছাত্র মহাজোটের সভাপতি প্রণয় কুমার সিনহা বাপ্পি, ** কিশোর বর্মন, শিমলা রায় সহ জেলা, উপজেলা যুব মহাজোটের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.