মনিরামপুরে জাতীয় হিন্দু যুব মহাজোটের নবনির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার ঘোষপাড়া মদন মোহন সেবা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এ পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য প্রদান করেন জাতীয় হিন্দু যুব মহজোটের কেন্দ্রীয় সভাপতি প্রদীপ কান্তি দে।
মণিরামপুর উপজেলা জাতীয় হিন্দু যুব মহাজোটের আহবায়ক অভিজিৎ দত্তের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তারক দেবনাথের পরিচালনায় পরিচিতি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী, মহিলা কাউন্সিলর গীতা রানী কুন্ডু, অনিমা মিত্র, প্রভাষক উদয় শংকর বিশ্বাস, যুবনেতা সুমন চক্রবর্তী, পলাশ ঘোষ, চিন্ময় কুন্ড, কমল দাস, উপজেলা হিন্দু যুব মহাজোট নেতা অমিত পাল, চন্দন চক্রবর্তী, অমিত দাস, উৎস সরকার, চয়ন দাস, অমিত বসু, আশিক চক্রবর্তী, পার্থ দাস, সৌরভ সাহা, বিশ্বজিৎ সাহা, অমিত বসু, গোপাল দাস, কৃষ্ণ কুমার মন্ডলসহ প্রমুখ।
সভায় নবনির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতিসহ আগত দূর্গা পূজার প্রস্তুতি ও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.