আজ থেকে দুই দিন ব্যাপি মণিরামপুর উপজেলা হিন্দু যুব মহাজোটের উৎসব উপহার বিতরণ শুরু হয়। তারা উৎসব উপহার হিসাবে সেমাই,গুড়া দুধ ও চিনি বিতরণ করে।
মণিরামপুর উপজেলা হিন্দু যুব মহাজোটের আহবায়ক অভিজিৎ দত্ত এর কাছে জানতে চাইলে বলেন, আসন্ন ঈদ উৎসবে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। আমরা একশত এক পরিবারের মধ্যে উৎসব উপহার বিতরণ করবো। পর্যায়ক্রমে কিছু ইউনিয়নে উপহার বন্টন করা হবে।
উপহার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক তারক দেবনাথ,
অমিত পাল,অমিতাভ মল্লিক,কৃষ্ণ মিত্র,আনন্দ দে, সুজন দাস, চন্দন চক্রবর্তী সহ আরও অনেক নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.