ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার
রাত ৮ টায় শেরপুর শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক (এমপি), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ, পুনাক সভানেত্রী, শেরপুর কাজী মোনালিসা মারিয়া, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া।

এছাড়া জেলা পুলিশ, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাকর্মচারীগণ, শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যগণসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.