মহান আল্লাহ তায়ালার ভয়ে বান্দার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু আল্লাহর অনেক প্রিয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, সাত ধরনের মানুষকে মহান আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না।
তার মধ্যে অন্যতম হলো, এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর তার চোখ দুটি অশ্রুসিক্ত হয়। (বুখারি, হাদিস : ৬৮০৬)। আল্লাহর ভয়ে মাঝেমধ্যে অশ্রু ঝরানো যেমন আল্লাহর কাছে পছন্দের, তেমনি এর পার্থিব উপকারিতাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেহকে চাপমুক্ত করতেও কান্না বড় ভূমিকা রাখে।
কান্না হৃৎকম্পন কমায় ও চাপ তৈরি করা হরমোন শরীর থেকে বের করে দেয়। (বিবিসি)। আল্লাহর ভয়ে ঝরানো অশ্রু মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। কারণ যে চোখ মহান আল্লাহর ভয়ে কাঁদে সে চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
ইবনে আব্বাস (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। ১. মহান আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে। ২. আল্লাহ তায়ালার রাস্তায় যে চোখ (নিরাপত্তার জন্য) পাহারা দিয়ে নির্ঘুম রাত পার করে। (তিরমিজি, হাদিস : ১৬৩৯)
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.