পাঁচ মাস ১৭ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে কোরআনের হাফেজ হলেন চাঁদপুরের কচুয়া জামিয়া ইসলামিয়া আহমা’দিয়া মা’দ্রাসার ছাত্র মো. মাহবুবুল ইসলাম। হাফেজ মাহবুবুল ইসলাম কুমিল্লার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
ওই মা’দ্রাসার হিফজ বিভাগে পবিত্র কোরআন শিক্ষা শেষে সে ১ম স্থান অর্জন করেন।রোববার দুপুরে কচুয়া বড় মসজিদে প্রধান অতিথি হিসেবে ঢাকা বসুন্ধ’রা ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক শাই-খুল হাদিস আল্লামা মাওলানা মুফতি মিজানর রহমান সাইদ তাকে পাগড়ী দান (দস্তারবন্দী) প্রদান করেন।
মা’দ্রাসার মু’হতামিম মাওলানা মো. আবু হানিফার সভাপতিত্বে ও মুহাদ্দিস মাওলানা ছানাউল্যাহর পরিচালনায় বক্তব্য রাখেন- কচুয়া বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহবুবুর রহমান, বিশি’ষ্ট সমাজ সেবক খোরশেদ আলম, কচুয়া বাজারের বিশি’ষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বাটা, নব নির্বাচিত কাউন্সিলর মাসুদ আলম প্রধানসহ মা’দ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.