ঈদ আমাদের জন্য বয়ে আনে নতুন জীবনের বার্তা। আর ঈদ এই সুসংবাদ দেয় যে মানুষের জন্য আল্লাহকে পাওয়া, জান্নাতের পথে চলা সম্ভব।
আত্মশুদ্ধি, ধৈর্য ও আল্লাহর সাথে একাত্ম হওয়ার যে প্রশিক্ষণ আমরা রমজানের দিনগুলোতে পেয়েছি, আমরা চাইলে জীবনের প্রত্যেকদিনই তা কাজে লাগাতে পারি।ঈদ কেবল আনন্দ-ফূর্তির নাম নয়। ঈদ হলো শুভসূচনা।
এক বুজুর্গ বলেছিলেন, ‘তার জন্য ঈদ নয় যে নতুন কাপড় পরে, বরং প্রকৃত ঈদ কেবল এমন মানুষের জন্যই—যিনি কেয়ামতের দিন খোদার পাকড়াও থেকে নিজেকে হেফাজত করার বন্দোবস্ত করেন।
ঈদের দিন যেন আমরা নতুন করে ঈমানি শক্তিতে বলীয়ান হয়ে, ইয়াকিন ও বিশ্বাসের নতুন স্পৃহায় জীবনযুদ্ধে নামতে পারি। আমাদের দিল যেন খোদার নুরে আলোকময় থাকে। এবং আখেরাতের মঞ্জিল যেন চিরকালীন আনন্দ-সুখের বানাতে পারি, এটাই একমাত্র কামনা। আল্লাহ কবুল করুন। আমিন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.