দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার জয়নগরে পুজা উৎযাপন পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
(২৩ এপ্রিল শনিবার) বিকাল ৪ ঘটিকায় জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পালের সভাপতিত্বে তার নিজস্ব কার্যালয়ে উপজেলা পুজা উৎযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক সন্দিপ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদের কলারোয়া শাখার সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্ত্তী। তার উপস্থিতিতে জয়নগর ইউনিয়ন পুজা উৎযাপন পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়।
জয়নগর ইউনিয়ন পুজা উৎযাপন পরিষদের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন তাপস কুমার পাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জয়দেব সাহা।
আজকের ত্রিবার্ষিকি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, পুজা উৎযাপন পরিষদের উপজেলা শাখার সহ সভিপতি সুনিল সাহা, পুজা উৎযাপন পরিষদ কলারোয়া শাখার সাংগাঠনিক সম্পাদক নিরঞ্জন কুমার ঘোষ, পুজা উৎযাপন পরিষদের উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা পুতুল রাণী শিকদার, কলারোয়া পৌর শাখার সভাপতি দিলিপ অধিকারী চান্দু, অমেলিন্দু কুমার ঘোষ, উত্তম কুমার পাল, উত্তম কুমার ঘোষ, বাপ্পা ঘোষ, বিশ্বজিত ঘোষ, জয় দাস যুব ঐক্য পরিষদের সভাপতি, উজ্বল কুমার দাস সভাপতি ছাত্র ঐক্য পরিষদ, গোপাল ঘোষ বাবু সাধারণ সম্পাদক ছাত্র ঐক্য পরিষদ, মিলন দত্ত প্রচার সম্পাদক, রনজিত দত্ত প্রমূখ।
বিথি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.