
ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।
রয়টার্স জানায়, বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইও’র পদ ছাড়ার ঘোষণা দেন সুসান ওজস্কি। পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
০১৪ সালে তিনি এ পদে যোগ দিয়েছিলেন। তার আগে গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগে কাজ করেছিলেন তিনি। জানা গেছে, নীল মোহনের বয়স ৪৯ বছর।
তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। ২০১৫ সাল থেকে তিনি ইউটিউবের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা (সিপিও) হিসেবে কর্মরত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.