তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল ডিভাইসের আমদানিকারক থেকে উৎপাদনকারী ও উৎপাদনকারী থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে বাংলাদেশকে ডিজিটাল ডিভাইস ম্যানুফেকচারিং অ্যান্ড এক্সপোর্টার দেশে পরিণত করার জন্য বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন যুগান্তকারী ভূমিকা রেখেছে। তাই ওয়ালটন দেশের গর্ব। আজ রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে ‘ওয়ালকার্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, আমরা দক্ষ মানবসম্পদ উন্নয়নে এখন বিশ্বের কাছে আকর্ষনীয় গন্তব্যে পরিণত হয়েছি। বাংলাদেশে সাড়ে ছয় লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে। যারা বাংলাদেশে যার যার শহরে বা ঘরে বসে ইউরোপ-আমেরিকার বড় বড় কম্পানিতে আউটসোর্সিং করছে। আউটসোর্সিং করে আইটি ফ্রিল্যান্সাররা সাড়ে ৭০০ মিলিয়ন ডলার আয় করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.