
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (হাবিপ্রবি) স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় হাবিপ্রবি ক্যাম্পাসে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক বলেন, আজকের লেটস টক প্রোগ্রামটি হাবিপ্রবিতে হলো যা বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে সর্বপ্রথম।
খুব সুন্দর পরিবেশে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে। খুবই অল্প সময়ে হাবিপ্রবিকে আমরা ক্যাশলেস ও পেপারলেস তথা স্মার্ট ক্যাম্পাসে রুপান্তরিত করবো। এ ব্যাপারে শিগগিরই কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন ছিল বিজ্ঞান মনষ্ক জাতি গঠন। তার সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে তিনি হাবিপ্রবিসহ অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো প্রতিষ্ঠা করেছিলেন।
পাশাপাশি প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন জাতির পিতার দৌহিত্র সজিব আহমেদ ওয়াজেদ জয়।
কলমকথা/এমএনহাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.