৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আয়োজিত মেলায় উপজেলা পর্যায়ে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ।
আজ ২৩ নভেম্বর(বুধবার) আয়োজিত এই দিনব্যাপী প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সর্বমোট ২১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। উচ্চমাধ্যমিক পর্যায়ে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে শোল্লা স্কুল এন্ড কলেজ উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা মৎস অধিদপ্তরের সচিব সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.