শ্রীলঙ্কায় সব ধরণের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। দেশজুড়ে তুমুল বিক্ষোভে ৩৬ ঘণ্টার কারফিউ চলার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে প্রবেশে বন্ধ করে দেয়া হয়েছে।
‘টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের নির্দেশে’ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে বলে মোবাইল ফোন ব্যবহারকারীদের খুদে বার্তায় জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে শ্রীলঙ্কার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, সাময়িক সময়ের জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। ভুল তথ্য ছড়ানো ঠেকাতেই এই ব্যবস্থা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.