গুগল ওয়ার্কস্পেস থেকে ‘হ্যাংআউট’ মেসেজিং সেবা বন্ধ করা হচ্ছে। আর এর বিপরীতে নতুন করে গুগল চ্যাট নামে আরেকটি মেসেজিং সেবা আনবে প্রতিষ্ঠানটি। মার্চ থেকে চ্যাটিং অ্যাপ্লিকেশনে এ পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।
এদিকে, ২২ মার্চ থেকে জিমেইলে ‘হ্যাংআউট’ মেসেজিং সেবা বা ফোনের পুরনো ‘হ্যাংআউট মোবাইল অ্যাপ’ ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদের সরাসরি গুগল চ্যাটে নিয়ে যাওয়া হবে। এছাড়া গুগল হ্যাংআউট থেকে গুগল চ্যাটে স্থানান্তর গুগলের ক্রমাগত মেসেজিং সেবা উন্নয়ন চেষ্টারই অংশ। এর আগে, ২০২০ সালের জুনে হ্যাংআউট থেকে গুগল চ্যাটে সরে আসার প্রকল্পটি শুরু হয়েছিল।
জিমেইলের সঙ্গে সমন্বিত মেসেজিং সেবাকেই গুরুত্ব দিচ্ছে গুগল। হ্যাংআউটে রয়ে যাওয়া আলাপচারিতা বা ‘চ্যাট হিস্ট্রি’ সরাসরি গুগল চ্যাটে স্থানান্তর হবে। তবে ‘হ্যাংআউটস ডটগুগল ডটকম’ ডোমেইনটি চালু থাকবে বলে জানিয়েছে গুগল। আপাতত এ পরিবর্তনের প্রভাব কেবল গুগল ওয়ার্কস্পেস, জি স্যুট বেসিক এবং বাণিজ্যিক ক্রেতাদের ওপর পড়বে বলে জানিয়েছে ভার্জ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.