ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান ডিজিটাল রূপান্তরকে সহজতর করতে এবার বাংলাদেশেও ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু করেছে মাইক্রোসফট।
ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫-এর বিস্তৃত বিজনেস অ্যাপ্লিকেশনের একটি অংশ, যা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অ্যান্ড-টু-অ্যান্ড সেবা প্রদান করে। পাওয়ার অ্যাপস, মাইক্রোসফট ফ্লো ও পাওয়ার বিআইসহ নির্দিষ্ট খাতের প্রয়োজন অনুযায়ী এটা কাস্টোমাইজ করা যাবে। এ প্ল্যাটফর্মটি যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের একটি ক্লাউড ইকোসিস্টেমের মাধ্যমে সংযুক্ত করবে এবং প্রতিষ্ঠানগুলোকে সহজে ও দক্ষভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় এবং প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।
এ নিয়ে সম্প্রতি একটি ভার্চ্যুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হয়; যেখানে অংশগ্রহণকারীরা মাইক্রোসফটের শীর্ষস্থানীয় ইন্টেলিজেন্ট প্রযুক্তির সহায়তায় কীভাবে স্বয়ংক্রিয় টাস্কগুলোর মাধ্যমে দক্ষতা বাড়াতে পারবেন এবং পরস্পরের সঙ্গে যুক্ত থেকে বিজনেস ডেটা এবং ব্যবসা সংক্রান্ত অ্যানালিটিকসগুলো একসঙ্গে ব্যবহার করতে পারবেন সেসব বিষয়ে জানতে পেরেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.