বাংলাদেশে তৈরি স্মার্টফোন বাজারে এনেছে শাওমি। রেডমি নোট সিরিজের সর্বশেষ মডেলের ফোন রেডমি নোট ১১ মডেলের স্মার্টফোন এনেছে শাওমি। ২১ মার্চ দেশের সব অথরাইজড শাওমি স্টোরে পাওয়া যাচ্ছে ফোনটি।
ডিসপ্লে
রেডমি নোট ১১ ফোনটিতে দেয়া হয়েছে বড় মাপের ৬.৪৩ ইঞ্চির অ্যামোলিড ডটডিসপ্লে। এতে রয়েছে এফএইচডিপ্লাস রেজ্যুলেশন, সাধারণ স্ক্রলিং কিংবা গেইম খেলার সময় ডিসপ্লেকে প্রাণবন্ত রাখবে। এর রিফ্রেশ রেট ৯০ হার্জ।
প্রসেসর
রেডমি নোট ১১ স্মার্টফোনে দেয়া হয়েছে ২.৪ গিগাহার্জের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এতে দেয়া হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের ৬ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি, যা শক্তিশালী পারফরম্যান্স দেবে। দ্রুতগতির কোয়ালকম অ্যাড্রেনো ৬১০ জিপিইউ ডিভাইসটিকে পরবর্তী পর্যায়ের পারফরম্যান্স দেয়ার বিষয়টি নিশ্চিত করবে।
ক্যামেরা
এআইভিত্তিক শক্তিশালী কোয়াড ক্যামেরায় রয়েছে আল্ট্রা হাই রেজ্যুলেশনের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যা যেকোনো ধরনের মূল্যবান মুহূর্ত ধরে রাখবে ডিটেইলসহ। সে সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ডিভাইসটিতে থাকা নাইট মোড ২.০, ক্যালিডস্কোপ এবং ভ্লগ মোড দেবে পরিসআর সব মুহূর্ত ধরে রাখার সুবিধা। অসাধারণ সেলফি নিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলপি ক্যামেরা।
ব্যাটারি
স্মুথ পারফরম্যান্স দিতে ডেরমি নোট ১১ ডিভাইসে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সেই সঙ্গে প্রথমবারের মতো নোট সিরিজে দেয়া হয়েছে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং এবং বক্সে ৩৩ ওয়াটের চার্জার, যা ফোনটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ করবে মাত্র এক ঘণ্টায়।
দাম
রেডমি নোট ১১ পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় গ্রাফাইট গ্রে, টোয়াইলাইট ব্লু এবং স্টার ব্লু রঙে। ডিভাইসটির ৪+৬৪ জিবির দাম ১৬ হাজার ৪৯৯ টাকা, ৪+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭ হাজার ৪৯৯ টাকা এবং ৬+১২৮ জিবির দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.