গত ১৫ থেকে ১৮ ডিসেম্বর রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টার থেকে দক্ষিণ কোরিয়ার দ্যেগু শহরে অনলাইনে ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৬ সদস্যের বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল। প্রতিযোগিতায় চারটি স্বর্ণ, দুইটি রৌপ্য, পাঁচটি ব্রোঞ্জ ও চারটি টেকনিক্যালসহ মোট ১৫ টি পদক জিতেছে বাংলাদেশ।
এ বছর রোবট অলিম্পিয়াডের থিম ছিল সোশ্যাল রোবটস। রোবট ইন মুভি ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে রোবো স্পার্কার্স দলের মিসবাহ উদ্দিন ইনান ও জাইমা যাহিন ওয়ারা, চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিব এবং ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে রোবাস্টাস দলের যারিয়া মুসাররাত ও চ্যালেঞ্জ গ্রুপে রোবো স্কোয়াড দলের রাফিহাত সালেহ, তাফসীর তাহরীম ও মাহির তাজওয়ার চৌধুরী স্বর্ণপদক অর্জন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল বলেন, আমাদের ছেলে-মেয়েদের সক্ষমতা বাড়ছে। স্বর্ণপদক জয় ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের অংশগ্রহণে সার্বিক সহযোগিতা করার জন্য তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে ধন্যবাদ জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.