রাজধানীতে শুরু হওয়া স্মার্টফোন ও ট্যাব মেলায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইল ফোন নির্মাতাদের বলেছেন শুধু স্মার্টফোন তৈরি না করে ট্যাবলেটও তৈরি করতে হবে। আগামী দিনে এই পণ্যের চাহিদা বাড়বে। তিনি মনে করেন, ডিজিটাল ডিভাইস বলতে শুধু ডেস্কটপ, ল্যাপটপ কম্পিউটার, মোবাইলই ফোনকেই বোঝায় না।
ট্যাবলেট কম্পিউটারও বড় অনুষঙ্গ। মন্ত্রী বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিন ব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, টেলিটকের প্যাভিলিয়নে ফাইভ-জি এক্সপেরিয়েন্স করা যাচ্ছে। মেলায় এসে যে কেউ আমাদের প্যাভিলিয়ন থেকে ফাইভ-জির অভিজ্ঞতা নিতে পারবেন। জানা গেছে, হুয়াওয়ের সহযোগিতায় টেলিটক ফাইভ-জি সেবা প্রদর্শন করছে মেলায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.