ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে রাশিয়াতে সব ধরনের পণ্য বিক্রি বন্ধ ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল মঙ্গলবার (১ মার্চ) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়েছে, 'রাশিয়ার আক্রমণ নিয়ে আমরা উদ্বিগ্ন'। এদিকে, ইউক্রেনে সহিংসতার শিকার সকলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা সেখানে (ইউক্রেনে) মানবিক প্রচেষ্টা, শরণার্থীদের সহায়তাসহ যা যা করা সম্ভব সেগুলো করছি।
এছাড়াও অ্যাপল স্টোর থেকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম, আরটি এবং স্পুটনিকের ডাউনলোড সেবা বাতিল করেছে অ্যাপল'।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.