২৬ মার্চ স্বাধীনতা দিবস। এদিন থেকে দেশে অনলাইনে টিকিট বিক্রি করবে সহজ ডটকম। কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) বিডির সঙ্গে চুক্তি শেষে নতুন করে অনলাইনে টিকিট বিক্রির কাজ পেয়েছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।
সোমবার (১৪ মার্চ) রেল ভবনে প্রতিষ্ঠানটির কাছে রেলওয়ে টিকেটিং সিস্টেম হস্তান্তর করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী বলেন, ২৬ মার্চ সহজ-সিনেসিস-ভিনসেন জেভির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কম্পিউটারাইজড টিকেটিং সিস্টেম পুনরায় চালু করা হবে।
ম্যানুয়াল পদ্ধতিতে পাঁচ দিনের পরিবর্তে দুই দিনের অগ্রীম টিকিট ইস্যু করা হবে। এ সময় সব টিকিট উন্মুক্ত থাকবে, কোনো কোটা বা আসন সংরক্ষিত থাকবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.