৫৮০ বছর পর বিরল এক চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে পুরো বিশ্ব। আগামী শুক্রবার (১৯ নভেম্বর) পূর্ণিমার দিনই ব্লাড মুন’ চন্দ্রগ্রহণ দেখা যাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
টানা তিন ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড ধরে স্থায়ী হবে এই আংশিক চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদের রং হবে প্রায় রক্তিম লাল। তাই রঙের কারণে এর নাম ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’।
তবে এই শতাব্দীতে আর এতটা সময় ধরে বিশেষ এই ব্লাড মুন দেখা সম্ভব হবে না। আমেরিকার ইন্ডিয়ানায় বাটলার বিশ্ববিদ্যালয়ের হলকোম্ব অবজারভেটরি ও নাসা জানিয়েছে, ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি শুক্রবার দেখা যাবে চীন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, মঙ্গোলিয়া, ম্যাকাওসহ গোটা পূর্ব এশিয়ায়।
খণ্ডগ্রাস চূডা়ন্ত মুহূর্তে পৌঁছবে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ৩টার দিকে। তবে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখার সুযোগ হবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.