চার্জার অন্তর্ভুক্ত নয় এমন আইফোন বিক্রি নিষিদ্ধ করেছে ব্রাজিলের বিচার মন্ত্রণালয়। যথাযথ পদক্ষেপ গ্রহণ করা ছাড়া আইফোন বিক্রি করা হলে অ্যাপলকে প্রতিদিন ১২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল বা ২৩ লাখ ডলার জরিমানা গুনতে হবে।
বাজারে বৈষম্যমূলক পদ্ধতি চালুর অভিযোগ আনার পর দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও এবার ঠিকই আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স। অ্যাপল জানিয়েছে, আমরা ব্রাজিলে একই ধরনের অনেকগুলো মামলা জিতেছি।
এছাড়া আমরা নিশ্চিত যে, আমাদের গ্রাহক চার্জিং ও ডিভাইস কানেকশনের বিভিন্ন উপায় সম্পর্কে ভালো করেই জানে। এর আগে, ব্রাজিলের বিচার মন্ত্রণালয় বক্তব্য দেয়, অসম্পূর্ণ পণ্য দিয়ে গ্রাহকদের সাথে তামাশা করছে অ্যাপল। নতুন আইফোন ১৪ উন্মোচনের ঠিক একদিন আগে এই নিষেধাজ্ঞার মুখে পড়ে অ্যাপল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.