
টিকটক নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি জানা গেছে, শিশুদের প্রাইভেসি সুরক্ষা করতে ব্যর্থ হওয়ায় টিকটককে ২৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করতে পারে যুক্তরাজ্য। এ নিয়ে একটি তদন্ত চালায় দেশটির তথ্য কমিশনারের কার্যালয় (আইসিও)।
ইউকে টেক এর এক রিপোর্টে বলা হয়েছে, টিকটককে এখনই কোনো ধরনের আর্থিক জরিমানা করেনি যুক্তরাজ্য। তারা শুধুমাত্র একটি সতর্কতা হিসেবে একটি নোটিশ পাঠিয়েছে টিকটকের কাছে। তাই আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশ না এলে এই দফায় জরিমানা থেকে বেঁচে যেতে পারে চীনা কোম্পানিটি।
জানা গেছে, ২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের জুলাই মাসের মধ্যে শিশুদের প্রাইভেসি নিয়ে এই অভিযোগ আসে টিকটকের বিরুদ্ধে। এই প্রসঙ্গে তথ্য কমিশনার জন এডওয়ার্ডস বলেন, আমরা চাই আমাদের শিশুরা ডিজিটাল দুনিয়া সম্পর্কে শিখুক এবং অভিজ্ঞতা অর্জন করুক।
তবে এ জন্য অবশ্যই তাদের তথ্যের সুরক্ষা গুরুত্বপূর্ণ। যারা ডিজিটাল সেবা প্রদান করছে, এই সুরক্ষা নিশ্চিত তাদের দায়িত্ব। কিন্তু টিকটক এতে ব্যর্থ হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.