
ব্লকচেইন ব্রিজ হরাইজন থেকে প্রায় ১০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বাংলাদশি মুদ্রা এর পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা।
তবে এখনও এই হ্যাক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। হরাইজন তৈরি করা ডেভেলপার কোম্পানি হারমনি জানিয়েছে, বুধবার (২২ জুন) সকালে এই হ্যাকের বিষয়ে জানতে পারে তারা।
এরইমধ্যে হ্যাকের সঙ্গে যুক্ত সন্দেহে একটি অ্যাকাউন্টকে শনাক্ত করতে পেরেছে তারা। সিএনবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার এক টুইটে হারমনি জানিয়েছে, তারা হ্যাকারদের ধরতে বিশেষজ্ঞদের সঙ্গে মিলে কাজ করছে। তদন্তে যুক্ত হয়েছে এফবিআই।
মূলত একটি ব্লকচেইন থেকে আরেকটি ব্লকচেইনে অর্থ প্রবাহিত করতে কাজ করে ব্লকচেইন ব্রিজ। হরাইজনের ইথারিয়াম ক্রিপ্টোকারেন্সির ব্রিজে চুরি হলেও বিটকয়েনের ব্রিজ সুরক্ষিত আছে বলে জানানো হয়েছে।
এর আগে গত বছর জাপানে ১০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হ্যাক করেছিল হ্যাকাররা। সেটি ছিল ডিজিটাল মুদ্রার ইতিহাসের দ্বিতীয় বড় হ্যাকিংয়ের ঘটনা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.