কারণ দর্শানো ছাড়াই পিআরএলে থাকা অতিরিক্ত আইজিপি ড. নাজিবুর রহমানের ব্যবহৃত মোবাইল সিম ব্লক করে দেয়ার ঘটনার ব্যাখ্যা জানতে চেয়ে মোবাইল ফোন অপারেটর বাংলালিংককে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলালিংকের সিও এবং ম্যানেজিং ডিরেক্টরকে এ নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৭ জুলাই) ওই ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফ এ নোটিশ প্রেরণ করেন। নোটিশে বলা হয়েছে, গত ৮ জুলাই থেকে ড. নাজিবুর রহমানের ব্যবহৃত বাংলালিংকের মোবাইল সিম কোনো কারণ ছাড়াই ব্লক করে দেয়া হয়।
তিনি বাংলালিংক ও বিটিআরসির সঙ্গে যোগাযোগ করেও সিম চালু করতে ব্যর্থ হন। পরে ১৪ জুলাই দুপুরে সিমটি সচল করা হয়। অথচ কোনো কারণ ছাড়া যেকোনো ব্যক্তির মোবাইল সিম এক মুহূর্তের জন্যও বন্ধ রাখতে পারে না কর্তৃপক্ষ। ফলে ড. নাজিবুর রহমানের সিমটি ৭ দিন ধরে বন্ধ রেখে তার মৌলিক নাগরিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে। সিম বন্ধ থাকার কারণে তার ব্যক্তিগত ও অফিসিয়াল কাজে বিঘ্ন ঘটেছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.